অংশগ্রহণের নির্দেশিকা

এআই অলিম্পিয়াডের AI প্রব্লেম সলভিং ও কুইজ কম্পিটিশনে অংশ নেওয়ার ধাপগুলো খুবই সহজ। ধাপগুলো আমরা নিচে বর্ণনা করেছি।

নিবন্ধন

  • সবার প্রথম কাজ হলো নিবন্ধন করা। এজন্য প্রথমে এআই অলিম্পিয়াডের ওয়েবসাইটে যাবে (www.bdaio.org)। সেখানে তুমি উপরের ডান কোণায় একটি রেজিস্ট্রেশন বাটন পাবে।
  • রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে তোমাকে ফেস্টিভ রকসের রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবে।
  • এখানে প্রথমে একাউন্ট খুলে নিতে হবে। তারপরে ‘Get a Ticket’ অপশন থেকে রেজিস্ট্রেশন করতে হবে।

কুইজ প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন ফ্রি- মানে কোন টাকা দিতে হবে না। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অংশে ক্যাগল কম্পিটিশন হবে। এটার রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা। রেজিস্ট্রেশনের সময় বিকাশের মাধ্যমে তোমাকে এই টাকা জমা দিতে হবে। পাশাপাশি তোমার ক্যাগল একাউন্ট আইডিও ফর্মে দিতে হবে। (ক্যাগল একাউন্ট তৈরি করার প্রক্রিয়া পরের সেকশনে দেখানো হয়েছে।)

ফেস্টিভ রকসের একাউন্ট ক্রিয়েট করার পর Get a Ticket থেকে QUIZ অথবা AI Problem Solving এর যে কোন একটি ক্যাটেগরিতে নিবন্ধন করা যাবে। নিবন্ধন হয়ে গেলে ফেস্টিভ রকস থেকে ইমেইলের মাধমে নিবন্ধন নিশ্চিত করা হবে। এর পরবর্তীতে প্রতিযোগিদের আঞ্চলিক প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে হবে। 

নিবন্ধন করার ধাপগুলো এই ভিডিওতেও পাবে: https://www.facebook.com/share/v/193oiRXbee/

প্রস্তুতি

  • ক্যাগল একাউন্ট তৈরি: 
    • আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেগমেন্ট ক্যাগল প্ল্যাটফর্মে আয়োজিত হবে। সেজন্য ক্যাগলে একাউন্ট করে নিতে হবে।
    • প্রথমে https://www.kaggle.com ওয়েবসাইটে যেতে হবে
    • ক্যাগল রেজিস্ট্রেশন পেজে ইমেইল, পাসওয়ার্ড আর পুরো নাম দিয়ে একাউন্ট তৈরি করতে হবে। একজনের কেবলমাত্র একটিই একাউন্ট থাকতে পারবে।
    • একাউন্ট তৈরি হয়ে গেলে  ড্যাশবোর্ড দেখতে পাবে। 
    • ক্যাগল ব্যবহার করা শিখতে পারো এই ভিডিওগুলো দেখে: https://www.youtube.com/watch?v=GJBOMWpLpTQ&list=PLqFaTIg4myu8gbDh6oBl7XRYNBlthpDEW

  • ক্যাগলের নিজস্ব কিছু মেশিন লার্নিং শেখার কোর্স রয়েছে। তুমি সেখান থেকেই শেখা শুরু করতে পারো। আমরা এখানে এরকম কিছু কোর্সের লিংক দিয়ে দিচ্ছি

আগের বছরের কিছু সমস্যা

আগের বছরের বাছাই ও মূল প্রতিযোগিতায় নিচের সমস্যাগুলো এসেছিল।

আগের বছরের কিছু সমস্যা

আমরা মূল কন্টেস্টের আগে কিছু মক কন্টেস্ট অরগানাইজ করছি। সামনে নতুন আরও কিছু মক কন্টেস্টের ঘোষণা দেওয়া হবে।

(নোটবুক চালানোর আগে কন্টেস্টের ডেটাসেটটি আপলোড করে নিতে হবে। ক্যাগল ও গুগল কোল্যাবে নোটবুক চালানো যাবে।)

কিছু রিসোর্স

এই ভিডিওগুলো কুইজ আর কোডিং দুই সেগমেন্টের জন্যেই সহায়ক।

তোমরা ইউটিউবে টপিক ধরে সার্চ করলে আরও অনেক রিসোর্স পাবে। যেটা ভালো লাগবে সেখান থেকেই শিখে নিবে।

যেভাবে চ্যাটবট থেকে শিখতে পারো

ChatGPT, Gemini, Claude ইত্যাদি চ্যাটবটের সাহায্যে তুমি নিজেও কিন্তু নিজের জন্য লার্নিং রিসোর্স তৈরি করে নিতে পারো!

তোমার জন্য একটা প্রম্প্টের উদাহরণ:
“I am a student of class 9. I know basic python programming but I have never worked with AI models. In the next month, there is an AI Olympiad for school and college students in Bangladesh. I really want to participate in the kaggle competition segment, but I am feeling a bit nervous. Can I really learn AI & ML before the contest? Can you concisely guide me?”

এভাবে নিজের দরকারমত যেকোন প্রশ্ন এলএলএম চ্যাটবটকে জিজ্ঞেস করে জেনে নিতে পারো।

৩ অনসাইটের সফটওয়ার ও রেস্ট্রিকশনস

  • প্রতিযোগিতার সময় কোড করতে হবে ক্যাগল প্ল্যাটফর্মে। 
  • কোন এলএলএম চ্যাটবট (ChatGPT, Claude, Gemini etc) কনটেস্টের সময় ব্যবহার করা যাবে না। কনটেস্টের সময় কোন ওয়েবসাইটের কথা আলাদা করে বলে না দিলে সেটা ব্যবহার করা যাবে না। 
  • যেকোন বই, ডকুমেন্টেশনের কাগজের কপি নিয়ে আসা যাবে। কাগজে বেসিক কিছু কোড লিখে নিয়ে আসতে পারো।

কন্টেস্টের সময় যা যা করতে হবে

  • কনটেস্টের লিংকে ঢুকে “Join Competition” বাটনে ক্লিক করো 
  • ডেটা সংগ্রহ কম্পিটিশন পেজের “Data” ট্যাব থেকে ফাইলগুলো দেখে নাও। এখানে দুটি মূল ফাইল পাবে:
    • Train: যা দিয়ে তুমি তোমার এআই মডেলকে শেখাবে
    • Test: যার উত্তর তোমাকে বের করতে হবে।
  • কোড পেজের “Notebooks” ট্যাবে গিয়ে একটি নতুন নোটবুক খোলো। সেখানে তোমার কোড লিখে submission.csv নামে একটি আউটপুট ফাইল তৈরি করো।

নিশ্চিত করো যে তোমার তৈরি করা submission.csv ফাইলের কলামগুলোর নাম যেন হুবহু কম্পিটিশন পেজের স্যাম্পল ফাইলের মতো হয়। স্পেলিং ভুল হলে স্কোর আসবে না।

সাবমিট করা ও লিডারবোর্ড নোটবুকের ডান পাশে উপরে থাকা “Save Version” বাটনে ক্লিক করে “Save & Run All” দাও। সেভ হয়ে গেলে “Output” সেকশন থেকে সিএসভি (CSV) ফাইলটি সাবমিট করো। সাথে সাথেই লিডারবোর্ডে তোমার স্কোর দেখতে পাবে।

  • মনে রেখো, লিডারবোর্ডের স্কোরটি প্রাথমিক। প্রতিযোগিতার শেষে প্রাইভেট ডেটাসেটের সাথে মিলিয়ে চূড়ান্ত রেজাল্ট ঘোষণা করা হবে।

একদম শেষ মিনিটের জন্য সাবমিশন জমিয়ে রেখো না। অন্তত ১৫-২০ মিনিট হাতে থাকতেই সাবমিশন করার চেষ্টা করো, কারণ বড় মডেলে Save ও Run All হতে কিছুটা সময় লাগে।

  • নোটবুক সাবমিশন:  প্রতিযোগিতা শেষ হওয়ার আগে তোমার নোটবুকটি ‘Private’ রাখবে (যাতে অন্য কেউ কোড দেখতে না পারে)। আমাদের দেওয়া নির্দিষ্ট অ্যাকাউন্টের সাথে নোটবুকটি শেয়ার করতে হবে। নোটবুকের টাইটেলে তোমার নাম, প্রবলেমের নাম ও এলাকার নাম লিখে দেবে যাতে আমরা পরে সহজে খুঁজে পাই। প্রতিযোগিতাস্থল ছাড়ার আগে শেয়ারিং সফল হয়েছে কি না নিশ্চিত করে নিবে।
Scroll to Top