প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
প্রতিযোগিতা সম্পর্কিত
“আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স” বা “কৃত্রিম বুদ্ধিমত্তা” বর্তমান সময়ের সবথেকে অত্যাধুনিক প্রযুক্তিগুলোর একটি। ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক পর্যায়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে। বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডের জন্য জাতীয় দল বাছাই করা এবং সার্বিকভাবে স্কুল-কলেজ পড়ুয়া তরুণ শিক্ষার্থীদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে আগ্রহী ও দক্ষ করে তোলার জন্যে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড আয়োজন করা হয়।
সাধারণত একটি আঞ্চলিক এবং একটি জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আগে সোশাল মিডিয়া ও ওয়েবসাইটে বিস্তারিত জানানো হয় ।
হ্যাঁ, BdAIO-এর সেরা শিক্ষার্থীরা আন্তর্জাতিক IOAI (International Olympiad in AI) ও International Artificial Intelligence Olympiad (IAIO) প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্বের সুযোগ পেয়।
সার্টিফিকেট, মেডেল, ক্রেস্ট এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ।
প্রতি বছরে অন্তত একবার আয়োজন করা হয়।
প্রতিযোগীদের আন্তর্জাতিক পর্যায়ে নিজ খরচে যেতে হবে। তবে স্পন্সর থেকে অনুদান পাওয়া গেলে আংশিক বা সম্পূর্ণ খরচ আয়োজক বহন বহন করবে।
অংশগ্রহণের যোগ্যতা
- বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্শনের ক্ষেত্রে ৬ষ্ঠ শ্রেণি থেকে এইচএসসি ২০২৬ পরীক্ষার্থী পর্যন্ত।
- ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে A2 পরীক্ষার্থী পর্যন্ত।
- মাদ্রাসা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৬ষ্ঠ শ্রেণি থেকে আলীম পরীক্ষার্থী পর্যন্ত।
- পলিটেকনিকের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী পর্যন্ত।
হ্যাঁ, ব্রিটিশ কারিকুলামের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
হ্যাঁ, বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্শনের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
হ্যাঁ, পলিটেকনিকের ৪র্থ সেমিস্টার পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
না, BdAIO শুধুমাত্র স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য।
এই ওয়েবসাইটে দেওয়া লিংক থেকে রেজিস্ট্রেশন করা যাবে।
না, জাতীয় পর্যায়ে অংশ নিতে পাসপোর্ট লাগবে না। তবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দল পাঠনোর জন্য ভিসা প্রক্রিয়াকরণ করতে হয়। তখন পাসপোর্ট প্রয়োজন হয়। সেজন্য পাসপোর্ট আগে থেকে করে রাখা ভালো।
প্রস্তুতি ও পরীক্ষা
মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাসিক সমস্যা, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, অডিও প্রসেসিং, ডিপ লার্নিং এবং সংশ্লিষ্ট বিষয়াবলি। বিস্তারিত জানতে সিলেবাস অংশ দেখুন।
হ্যাঁ, শুধুমাত্র বেসিক পাইথন জানা থাকলেই শুরু করা যায়। শেখা শুরু করা বেশ সহজ।
ইংরেজি ভাষায়।
এককভাবে অংশ নিতে হবে।
https://ioai-official.org/ – এই ওয়েবসাইটে বিস্তারিত রিসোর্স পাওয়া যাবে। আমাদের ওয়েবসাইটের বইপত্র অংশেও কিছু রিসোর্স দেওয়া আছে। এর বাইরে ইউটিউব ও ব্লগ সাইটে প্রচুর শিক্ষা উপকরণ মিলবে। মৌলিক বিষয়গুলো শেখার জন্যে স্ট্যাটকোয়েস্ট (https://www.youtube.com/@statquest) একটি চমৎকার ইউটিউব চ্যানেল।
